বিশ্ববাসী ২০২৫ সালের সবচেয়ে বড় চাঁদ বা সুপার মুনের দেখা পেলো। স্থানীয় সময় বুধবার (৫ই নভেম্বর) সন্ধ্যায় অস্ট্রেলিয়ার সিডনি শহরের বন্ডাই বিচের ওপর এ বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদটি জ্বলজ্বল করতে দেখা যায়।
এদিন চাঁদ নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসায়, একে স্বাভাবিকের চেয়ে বড় এবং বেশি উজ্জ্বল দেখায়। সিডনি ছাড়াও গভীর রাতে চীনের বেইজিংয়ে ঘন কুয়াশার মধ্যেও সুপার মুন দেখা গেছে। কুয়াশার কারণে চাঁদটিকে ফ্যাকাশে লালচে দেখাচ্ছিল।
নভেম্বরের এই পূর্ণিমার চাঁদ 'বিভার মুন' নামে পরিচিত। বুধবার লাতিন আমেরিকার আকাশেও এই সুপার মুন দেখা যায়, যা পর্যটক ও আলোকচিত্রীদের মাঝে মুগ্ধতা ছড়ায়। একজন দর্শনার্থী জানান, তারা চন্দ্রপঞ্জিকা দেখেই পূর্ণিমার দিনে ছুটির পরিকল্পনা করেন।
এর আগে, চলতি বছরের প্রথম সুপার মুন দেখা গিয়েছিল ৭ই অক্টোবর। বছরের শেষ সুপার মুনটি আগামী ৪ঠা ডিসেম্বর দেখা যাবে।
ডিবিসি/এএমটি