আন্তর্জাতিক

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরান যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে ডোনাল্ড ট্রাম্প আবারও এমন মন্তব্য করার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে।

গ্রিনিচ মান সময় ভোর ৪টা ১০ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুড অয়েলের ফিউচারস ব্যারেলপ্রতি ৮৮ সেন্ট বা ০.৮ শতাংশ কমে ১১০.৪০ ডলারে নেমে এসেছে।অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (WTI) ফিউচারস (CLc1) ৬৭ সেন্ট বা ০.৬ শতাংশ কমে ১০৩.৪৮ ডলারে দাঁড়িয়েছে।

 

বার্তা সংস্থা রয়টার্সকে এলএসইজি-এর জ্যেষ্ঠ তেল গবেষণা বিশ্লেষক এমরিল জামিল বলেন, বাজার এখন ভূ-রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একটি সম্ভাব্য চুক্তির আভাস পাওয়ায় বেঞ্চমার্ক মূল্য কিছুটা কমেছে।

 

তবে তিনি এ-ও বলেন, চুক্তি সম্পন্ন হলেও দাম বাড়ার কিছুটা শঙ্কা থেকে যাবে। কারণ, এখনই যুদ্ধের আগের অবস্থায় সরবরাহ ফিরে আসার সম্ভাবনা কম। এর আগে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার এই মন্তব্যের পর গতকাল উভয় বেঞ্চমার্কেই তেলের দাম প্রায় ১ ডলার করে কমে যায়।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন