আন্তর্জাতিক

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের পাল্টাপাল্টি হামলা বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে।

আন্তর্জাতিক বাজারে তেলের বেঞ্চমার্ক 'ব্রেন্ট ক্রুড'-এর দাম ২.২ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৪.০৩ ডলারে নেমে এসেছে। গত ফেব্রুয়ারির শেষভাগে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলা শুরু হওয়ার আগে বাজারে এই তেলের দাম ছিল প্রতি ব্যারেল প্রায় ৭২ ডলার। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বেঞ্চমার্ক 'ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট' (ডব্লিউটিআই) ক্রুড অয়েলের দাম ১.৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮১.২০ ডলারে দাঁড়িয়েছে।

 

তেলের পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা বাজারেও এর প্রভাব দেখা গেছে। মঙ্গলবার শুরুর দিকে জাপানি ইয়েনের বিপরীতে মার্কিন ডলারের মান ১৬৩.৭৫ ইয়েন থেকে বেড়ে ১৬৩.৮২ ইয়েনে দাঁড়িয়েছে। একই সময়ে ইউরোর মান ১.১৩৬৯ ডলার থেকে সামান্য কমে ১.১৩৬৭ ডলারে নেমে এসেছে।

 

এদিকে আঞ্চলিক কর্মকর্তারা সোমবার জানান, দুই পক্ষ কয়েক দিন ধরে সব ধরনের আক্রমণ স্থগিত রাখার পর যুক্তরাষ্ট্র ও ইরানকে পুনরায় আলোচনায় ফিরিয়ে আনতে মধ্যস্থতাকারীরা অগ্রগতি অর্জন করেছেন।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন