আন্তর্জাতিক

বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের উথাল-পাথাল শুরু হয়েছে। তেহরানের পক্ষ থেকে ওয়াশিংটনকে কঠোর সতর্কবার্তা দেওয়ার পর আজ (৩০ মার্চ) সোমবার বাজার খোলার পর থেকেই তেলের দাম ঊর্ধ্বমুখী হতে থাকে। যদিও গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে যুদ্ধ এড়াতে আলোচনা অব্যাহত থাকবে, তবে তেহরানের অনমনীয় অবস্থান বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

আজ (৩০ মার্চ) সকালে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩ দশমিক ১৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ১০ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে ডব্লিউটিআই ক্রুডের দাম ২ দশমিক ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০২ ডলার ৩০ সেন্টে কেনাবেচা হচ্ছে। অয়েল প্রাইজ ডটকমের প্রতিবেদনে জানানো হয়েছে, ভূ-রাজনৈতিক অস্থিরতাই বাজারকে অস্থিতিশীল করে তুলেছে।

 

এর আগে গত রোববার ইরানের সংসদের স্পিকার এক বক্তব্যে জানান যে, তাদের বাহিনী মার্কিন সেনাদের মোকাবিলা করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে অপেক্ষা করছে। অন্যদিকে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ট্রাম্প প্রশাসনের বেঁধে দেওয়া সময়সীমা পার হলেও গত শুক্রবার ট্রাম্প জানান যে আলোচনার পথ এখনও খোলা রয়েছে। মূলত মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা এবং হরমুজ প্রণালিতে তেল সরবরাহে বিঘ্ন ঘটার শঙ্কায় বিশ্ববাজারে তেলের এই মূল্যবৃদ্ধি ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন