বিশ্বকাপের শেষ ৩২-এর মঞ্চে তেখা হচ্ছে ৪০ পেরিয়ে যাওয়া দুই বন্ধু ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদরিচের। আগামীকাল পর্তুগাল ও ক্রোয়েশিয়ার মধ্যকার এই লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছেন দুই কিংবদন্তি, যা হয়তো বড় কোনো মঞ্চে তাঁদের শেষবার মুখোমুখি দাঁড়ানো। বিশ্বকাপে রোনালদো ও মদরিচের এমন দ্বৈরথ আগে কখনো দেখা যায়নি।
বয়সের কোটা ৪০ পার হলেও দুজনই এখনো নিজ নিজ দলের প্রধান ভরসা। রোনালদো উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েছেন, আর টুর্নামেন্টে নিজেকে ফিরে পাওয়ার বার্তা দিয়েছেন ‘আই অ্যাম ব্যাক’ মন্তব্যের মাধ্যমে। যদিও কলম্বিয়ার ম্যাচের পর তার ফর্ম নিয়ে আবারও প্রশ্ন উঠেছে, কিন্তু ২৩ বছরের ক্যারিয়ারে এমন সমালোচনাকে তিনি বরাবরই পাত্তা না দেওয়ার কথা জানিয়েছেন। অন্যদিকে, মদরিচ ঘানার বিপক্ষে পুরোনো ঝলক দেখিয়ে প্রমাণ করেছেন ক্রোয়েশিয়ার হয়ে তার গুরুত্ব এখনো অমলিন। আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলার অনন্য মাইলফলকও ছুঁয়েছেন এই ক্রোয়াট অধিনায়ক, যা রোনালদোসহ বিশ্বের মাত্র চারজন ফুটবলারের দখলে রয়েছে।
আগামীকাল মাঠের লড়াইয়ে দুজনেই জানেন, একজনকে বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে। আগের বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে রোনালদোর কান্নায় ভেঙে পড়ার স্মৃতি এখনো অনেকের মনে, তবে সেই ব্যর্থতাকে পেছনে ফেলে সৌদি আরবে দুর্দান্ত পারফর্ম করে এবং বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতা হয়ে তিনি নিজেকে এখনো অপরিহার্য প্রমাণ করেছেন। অন্যদিকে, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হারের পর খেলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া মদরিচ হয়তো ভাবেননি যে সেই পথ তাকে পরের বিশ্বকাপ পর্যন্ত নিয়ে আসবে।
ডিবিসি/এফএইচআর