ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, হরমুজ প্রণালী ইরানের মালিকানাধীন। তিনি বলেন, বিশ্বের কোনো শক্তিই হরমুজ প্রণালীকে ইরানের মালিকানা থেকে কেড়ে নিতে পারবে না।
সাবেক এই শীর্ষ কূটনীতিক আরও বলেন,‘হরমুজ প্রণালি ইরানেরই অংশ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সাহসী ও বিচক্ষণ নির্দেশে এই প্রণালি ইরানের নিয়ন্ত্রণে এসেছে। ৪০ দিনের যুদ্ধে এটি একটি মূল্যবান অর্জন।’
গত কয়েক দিন ধরে, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাচ্ছে। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য ইরান যাতে আর হুমকি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যেই এই হামলা চালানো হচ্ছে। এর আগে ইরান ওই গুরুত্বপূর্ণ নৌপথের বিকল্প রুট ব্যবহার করা কিছু তেলবাহী জাহাজে হামলা চালিয়েছিল।
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে ইরান, যার মধ্যে বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন স্থাপনাও রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ইরানের অবকাঠামোতে হামলা চালালে ওয়াশিংটনের মিত্র উপসাগরীয় দেশগুলোর অবকাঠামো গুঁড়িয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
সূত্র্র: আলজাজিরা
ডিবিসি/আরপিডি