বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক আবারও ইতিহাস সৃষ্টি করলেন। তিনি বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৮০০ বিলিয়ন (৮০ হাজার কোটি) ডলারের সম্পদের মাইলফলক স্পর্শ করেছেন।
তাঁর রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি এক্সএআই-এর একীভূতকরণের ফলেই এই রেকর্ড গড়লেন তিনি।
ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, স্পেসএক্স কর্তৃক এক্সএআই-কে অধিগ্রহণের ফলে ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদ এক লাফে ৮৪ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। এর মাধ্যমে তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড ৮৫২ বিলিয়ন ডলারে। এর আগে আর কোনো ব্যক্তি এককভাবে এত বিশাল সম্পদের মালিক হতে পারেননি।
এই অধিগ্রহণ চুক্তির ফলে স্পেসএক্স এবং এক্সএআই-এর সমন্বয়ে গঠিত নতুন একীভূত কোম্পানিটির মোট বাজারমূল্য দাঁড়িয়েছে ১.২৫ ট্রিলিয়ন ডলারে। প্রযুক্তাবিশ্বে এই ঘটনাকে শতাব্দীর অন্যতম বড় ব্যবসায়িক একীভূতকরণ হিসেবে দেখা হচ্ছে, যা মহাকাশ প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার জগতকে এক ছাতার নিচে নিয়ে এসেছে।
ডিবিসি/এমইউএ