আন্তর্জাতিক, আমেরিকা

বিশ্বের সবচেয়ে কুৎসিত তকমা পাওয়া কুকুর জিতল প্রায় ৬ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ক্যালিফোর্নিয়ার সোনোমা কাউন্টি ফেয়ারে অনুষ্ঠিত ২০২৬ সালের 'বিশ্বের সবচেয়ে কুৎসিত কুকুর' প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জিনি লু নামের ছয় বছর বয়সী একটি পাগ প্রজাতির কুকুর।

সবসময় বেরিয়ে থাকা জিভ এবং নিচের চোয়ালের অস্বাভাবিক গঠনের কারণে অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে সে এই মুকুট জেতে। এর আগে ২০২৫ সালেও সে দ্বিতীয় স্থান অর্জন করেছিল। বিজয়ী হিসেবে জিনি লু ৫ হাজার মার্কিন ডলারের পাশাপাশি এনবিসি-র 'টুডে' শো-তে অংশগ্রহণ এবং সীমিত সংস্করণের রুট বিয়ারের ক্যানে নিজের ছবি ছাপানোর সুযোগ পাচ্ছে।


জিনি লুর পেছনের গল্পটা বেশ হৃদয়গ্রাহী। কুকুরছানা অবস্থায় দক্ষিণ কোরিয়ার এক পাহাড়ি এলাকায় কনকনে ঠান্ডায় একটি কাঠের বাক্সে তাকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে চার বছর আগে মিশেল গ্রেডি নামের এক নারী তাকে দত্তক নেন। বর্তমানে জিনি লু বিভিন্ন স্কুলে গিয়ে শিশুদের প্রাণী দত্তক নিতে সচেতন করার পাশাপাশি চিকিৎসাকেন্দ্রে অসুস্থ মানুষদের সঙ্গ দেয়।


গত ৫০ বছর ধরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো- শারীরিক ত্রুটিসম্পন্ন বা অস্বাভাবিক চেহারার কুকুরগুলোকে অবহেলা না করে তাদের দত্তক নিতে মানুষকে উৎসাহিত করা। এই আয়োজনের মাধ্যমে চেহারার বিচার না করেই প্রাণীদের প্রতি মানুষের নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত তুলে ধরা হয়।


সূত্র: ফার্স্টপোস্ট


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন