আন্তর্জাতিক, বিবিধ, বিজ্ঞান ও প্রযুক্তি

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডিজেল ইঞ্জিন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৪ই মার্চ ২০২৪ ১২:৩৯:১৭ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী জাহাজের ডিজেল ইঞ্জিন ডিজাইন তৈরি করে উত্তর ইউরোপের (Nordic country) দেশ ফিনল্যান্ড। মূলত ফিনল্যান্ডের "Wärtsilä" কর্পোরেশনের তৈরি (Wärtsilä-Sulzer RT-flex96-C) সিরিজের ডিজেল ইঞ্জিনটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডিজেল ইঞ্জিন হিসেবে বিবেচনা করা হয়।

২০০৬ সালে তৈরি RT-flex96-C সিরিজের ডিজেল ইঞ্জিনের পাওয়ার আউটপুট ক্যাপাবিলিটি অবিশ্বাস্যভাবে ১,০৭,৩৮৯ হর্স পাওয়ার। এটি প্রায় ৮০.০৮ মেগাওয়াট পাওয়ার জেনারেট করতে পারে। আর এই জাতীয় বিশাল আকারের ইঞ্জিন মূলত হেভি কন্টেইনার ক্যারিয়ার শিপে ব্যবহার করা হয়।

 

ফিনল্যান্ডের তৈরি RT-flex96-C হচ্ছে একটি ১৪ সিলিন্ডারের টু-স্টোক টার্বোচার্জড লো-স্পীড ডিজেল ইঞ্জিন। আর এই ১৪ সিলিন্ডারের এই সুপার জায়ান্টের উচ্চতা ১৩.৫ মিটার ও দৈর্ঘ্য ২৬.৫৯ মিটার এবং খালি অবস্থায় (ফুয়েল ব্যাতিত) এর ওজন ২,৩০০ টন। এই ইঞ্জিনের পিস্টনের ওজন ৫.৫ টন এবং ক্রাংকসেফটের ওজন ৩০০ টন।

 

এই ইঞ্জিন একটানা চালাতে প্রতি ঘন্টায় প্রায় ১৩ হাজার লিটার হেভি ফুয়েল (গ্রেড-১ ডিজেল) প্রয়োজন হয়। আবার প্রতিদিন প্রায় ২৫০ টন বা ২ লক্ষ ৯৩ হাজার ৪০০ লিটার (প্রতি কেজি সমান প্রায় ১.১৭৩৬ লিটার হিসেবে) ডিজেল লাগে। এই জাতীয় হেভি ইঞ্জিন জাহাজের প্রতি ঘন্টায় সর্বোচ্চ ২০ নটিক্যাল মাইল গতি তুলতে সক্ষম। ফিনল্যান্ড এই সিরিজের ডিজেল ইঞ্জিন প্রথম সার্ভিসে আনে ২০০৬ সালের ১লা সেপ্টেম্বর।

 

বর্তমানে পৃথিবীর মহাসাগরগুলিতে RT-flex96-C ডিজেল ইঞ্জিন সজ্জিত ২৫টি জাহাজ চলাচল করে মোট ৮৬টি পথে। প্রতিটি জাহাজে ২০ হাজারের অধিক পণ্যবাহী কন্টেইনার নিয়ে চলাচল করে। যা কিনা অন্য যেকোন জাহাজের অপেক্ষা প্রচুর অর্থ এবং সময় সাশ্রয় করে। তাছাড়া এই জাতীয় ডিজেল ইঞ্জিনে পরিবেশ দূষনের হার কিন্তু খুবই কম হয়ে থাকে।

 

লেখক: সিরাজুর রহমান, সহকারী শিক্ষক ও লেখক, সিংড়া, নাটোর, বাংলাদেশ।

আরও পড়ুন