আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে সুখী দেশে ফিনল্যান্ডে সর্বোচ্চ বেকারত্বের অসুখ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টানা আট বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পাওয়া ফিনল্যান্ডে এখন বেকারত্ব ভয়াবহ রূপ নিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ফিনল্যান্ডেই এখন বেকারত্বের হার সর্বোচ্চ, যা প্রায় ১০ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে।

সবশেষ শ্রমবাজারের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত দেশটিতে কর্মহীন মানুষের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে ফিনল্যান্ডে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। আগে খণ্ডকালীন কাজের সুযোগ থাকলেও এখন তীব্র প্রতিযোগিতার কারণে কাজ পাওয়া দুষ্কর হয়ে পড়েছে।

 

বিশ্লেষকরা মনে করছেন, কোভিড-পরবর্তী ধাক্কা, ইউক্রেন যুদ্ধ এবং উচ্চ সুদের হারের কারণেই অর্থনীতির এই ভঙ্গুর দশা। এর ফলে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়েছে।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন