আন্তর্জাতিক

বিশ্ব অর্থনীতিকে ‘শ্বাসরোধ’ করছে হরমুজ প্রণালির অস্থিরতা: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থা বিশ্ব অর্থনীতিকে ‘শ্বাসরোধ’ করছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। উদ্ভূত পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতিতে দীর্ঘস্থায়ী মন্দার আশঙ্কা প্রকাশ করে তিনি সতর্ক করেছেন যে, এমনকি সবথেকে ভালো পরিস্থিতির কথা চিন্তা করলেও এই অর্থনৈতিক সংকট সহসাই কাটছে না।

মহাসচিব গুতেরেস আরও জানান, যদি আজই সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়, তবুও ভেঙে পড়া সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) পুনরুদ্ধার হতে কয়েক মাস সময় লাগবে। এর ফলে দীর্ঘ সময় ধরে বৈশ্বিক উৎপাদন হ্রাস এবং উচ্চ মূল্যের কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হবে।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন