আন্তর্জাতিক

বিশ্ব গণমাধ্যমে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩০শে ডিসেম্বর ২০২৫ ০৯:২৪:১৮ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন।

 

বাংলাদেশের আপসহীন নেত্রীর এই শেষ বিদায়ের খবরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাভার করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

 

বিবিসি, রয়টার্স, আল জাজিরা, সিএনএন থেকে শুরু করে প্রতিবেশী ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো খালেদা জিয়ার মৃত্যুর খবরটিকে প্রধান শিরোনাম করেছে। সেইসাথে এই ঘটনাপ্রবাহের ওপর আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি (লাইভ) সংবাদ প্রচার করেছে।

 

বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে খালেদা জিয়াকে বাংলাদেশের '৩ বারের সাবেক প্রধানমন্ত্রী' এবং 'বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী' হিসেবে অভিহিত করা হয়েছে।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের শিরোনামে লিখেছে, 'বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন।'

 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রধান শিরোনামে প্রায় একই কথা লিখেছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘসময় অসুস্থ থাকার পর তিনি মারা গেছেন।

 

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে শিরোনাম করেছে, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন’।

 

ভারতের গণমাধ্যমেও বিষয়টি গুরুত্বের সাথে উঠে এসেছে। ভারতের এনডিটিভি তাদের শিরোনামে লিখেছে, ‘দীর্ঘ অসুস্থতার পর মারা গেলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া’।

 

এছাড়া বিশ্বের প্রায় সব বড় গণমাধ্যমই বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনাকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।

 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন