আন্তর্জাতিক, ইউরোপ

বিশ্ব বাজার স্থিতিশীল রাখতে ১ কোটি ১৫ লাখ ব্যারেল তেল ছাড়ছে স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হরমুজ প্রণালীতে ইরানের হুমকির মুখে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতি ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। এ বৈশ্বিক সংকট মোকাবিলায় স্পেনের সরকার আগামী তিন মাসের মধ্যে তাদের জাতীয় জরুরি মজুদ থেকে সর্বোচ্চ ১ কোটি ১৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বাজারে ছাড়ার অনুমোদন দিয়েছে ।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) গৃহীত ৪০ কোটি ব্যারেল জ্বালানি মুক্ত করার বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে স্পেন এ সিদ্ধান্ত নিয়েছে। 

 

স্পেনের জ্বালানি মন্ত্রী সারা আগেসেন এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, এ তেল নিঃসরণ প্রক্রিয়াটি কয়েকটি নির্দিষ্ট পর্যায়ে সম্পন্ন করা হবে, যার প্রথম ধাপটি আগামী ১৫ দিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে। 

 

মূলত বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং সম্ভাব্য সরবরাহ সংকট থেকে অর্থনীতিকে সুরক্ষা দিতেই স্পেনের এ বিশেষ উদ্যোগ কার্যকর করা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

 

তথ্যসূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন