বাংলাদেশ, জেলার সংবাদ

বি-বাড়িয়া’ নয় ব্রাহ্মণবাড়িয়া লেখার নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ১লা জুলাই ২০২২ ০৯:৪৮:০৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ার নাম সংক্ষিপ্তভাবে ‘বি–বাড়িয়া’ না লিখে সম্পূর্ণ লেখার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের মাঠপ্রশাসন সংযোগ অধিশাখার উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, একটি জেলার নাম বিকৃত করে ডাকা হবে, তা মেনে নেয়া যায় না।

 

জেলা প্রশাসক জানান, এটাকে বি-বাড়িয়া হিসেবে অনেকেই প্রচার করে আসছে। আমি যোগদানের পর বিষয়টি নজরে আসে। এ বিষয়ে গত ৮ জুন মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দেয়া হয়। একই তারিখে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে এ বিষয়ে নির্দেশনা জারির অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছিল, সড়কের ওভারহেডে ও রাস্তার মোড়ে যেন বি-বাড়িয়া না লিখে ব্রাহ্মণবাড়িয়া লিখতে অনুরোধ জানানো হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ব্রাহ্মণবাড়িয়া লিখতে নির্দেশনা দেয়া হয়েছে।

আরও পড়ুন