বাংলাদেশ

বুধবারের এলাকাভিত্তিক লোডশেডিং এর তালিকা প্রকাশ

Mujahidul Islam

ডিবিসি নিউজ

বুধবার ২০শে জুলাই ২০২২ ০৬:৩১:৫৪ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের চলমান বিদ্যুত সংকট কমাতে সরকারের নির্দেশনা অনুযায়ী এলাকাভিত্তিক লোডশেডিং শুরু করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও  ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।

মঙ্গলবার সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু করে কোম্পানি দুটি। সেই সাথে এলাকাভিত্তিক লোডশেডিং’র তালিকাও প্রকাশ করছে সংস্থা দুটি।

 

তালিকা অনুযায়ী ডিপিডিসি ও ডেসকো বুধবারে কোথায়, কখন লোডশেডিং দেবে তার সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে। বিদ্যুৎ বিতরণকারী কোম্পানি দুটির ওয়েবসাইটের নির্দিষ্ট লিঙ্কে গিয়ে এ তালিকা দেখতে পারবেন গ্রাহকরা।

 

তবে বিদ্যুতের অন্য ৪টি সরবরাহকারী কোম্পানির মধ্যে নেসকো মঙ্গলবারের তালিকা প্রকাশ করলেও বুধবারের তালিকা এখনও প্রকাশ করেনি। এছাড়া পিডিবি, আরইবি ও ওজোপাডিকো এখন পর্যন্ত তাদের ওয়েবসাইটে কোনো তালিকাই প্রকাশ করেনি।

 

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি পাওয়ায় জ্বালানি আমদানি কমিয়ে দিয়েছে সরকার। একই সাথে সোমবার থেকে দেশের ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন স্থগিত করা হয়েছে।

 

পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুতের উৎপাদনের সঙ্গে চাহিদার সমন্বয় করতে আজ থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরুর নির্দেশ দিয়েছে সরকার। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগকে দেশের কোথায়, কখন লোডশেডিং হবে, তার তালিকা এবং সময়সূচি প্রকাশ করতে নির্দেশনা দেয়া হয়েছে।

 

ডিপিডিসির সম্ভাব্য লোডশেডিং সময়সূচি দেখতে লিঙ্কে ক্লিক করুন

https://dpdc.gov.bd/site/page/73eb4722-b49c-4a44-bd6e-923c06c4a169?fbclid=IwAR2QqE-gjtQKQArzE6y29YaOcycoWS7dli9rfQrpqLAzcXy9IA8GeWnnKtw

 

ডেসকোর সম্ভাব্য লোডশেডিং সময়সূচি দেখতে লিঙ্কে ক্লিক করুন

https://www.desco.org.bd/bangla/loadshed_b.php?fbclid=IwAR1tMt2HaAJJzPF7IiSeuZweyz6lru5MJq0OJi0uAxmszWqKbuYQ5dLLehA

 

 

আরও পড়ুন