জাতীয়, রাজধানী

বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইসি সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনারের এই ভাষণ রেকর্ড করা হবে। পরবর্তীতে বুধবার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি গণমাধ্যমে তা একযোগে সম্প্রচার করা হবে।

 

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার সংসদ নির্বাচনের পাশাপাশি ‘জুলাই বিপ্লবের’ আকাঙ্ক্ষা বাস্তবায়নে একই দিনে ‘গণভোট’ অনুষ্ঠিত হবে।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভাষণে নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং স্বচ্ছতা নিশ্চিতে কমিশনের নেয়া পদক্ষেপগুলো তুলে ধরা হবে। এরইমধ্যে সারা দেশের নিরাপত্তা নিশ্চিতে কাজ শুরু করেছে যৌথ বাহিনী।

 

এর আগে, গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে সিইসি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছিলেন।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন