আন্তর্জাতিক, এশিয়া

বুশেহর ও তেহরানে তিনটি মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে আবারও মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মোট তিনটি মার্কিন ‘এমকিউ-নাইন’ ড্রোন সফলভাবে শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।

আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, ভূপাতিত হওয়া তিনটি ড্রোনের মধ্যে দুটি দক্ষিণ ইরানের বুশেহর প্রদেশের জাম এবং খোরমোজ জেলায় ধ্বংস করা হয়েছে। অপর ড্রোনটিকে রাজধানী তেহরানের আকাশে ধ্বংস করতে সক্ষম হয় ইরানি বাহিনী। 

 

দেশটির সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের অধীনে পরিচালিত অত্যন্ত উন্নত ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে এই ড্রোনগুলোর গতিবিধি নিখুঁতভাবে ট্র্যাক করার পর সেগুলোতে সফলভাবে আঘাত হানা হয়।

 

দেশের সার্বভৌমত্ব রক্ষায় এ ঘটনাকে একটি বড় পদক্ষেপ হিসেবে তুলে ধরেছে আইআরজিসি। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের জাতীয় নিরাপত্তা ও আকাশসীমার সার্বভৌমত্ব অটুট রাখতে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ ও আকাশপথের হুমকি মোকাবিলায় তাদের সশস্ত্র বাহিনী সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

 

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন