ভারতের ঘটনা

বৃদ্ধের পিঠে চড়ে নালা পার, বরখাস্ত সরকারি কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের মধ্যপ্রদেশের সিধি জেলায় এক বৃদ্ধের পিঠে চড়ে পানিতে ভরা নালা পার হওয়ার ঘটনায় রাজস্ব বিভাগের এক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়।

ঘটনাটি জেলার মাতা গ্রামে। সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে সেখানে জরিপের কাজে গিয়েছিলেন পাটওয়ারি নীলেশ নামদেব। এ সময় পানিতে ভরা একটি নালা পার হতে স্থানীয় এক প্রবীণের সহায়তা নেন তিনি।


ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লালওয়া কেভাত নামে ওই বৃদ্ধ নীলেশ নামদেবকে পিঠে নিয়ে নালা পার হচ্ছেন। কর্মকর্তার পরনে ছিল জ্যাকেট। নালা পার হওয়ার সময় তিনি নিজের জুতা যাতে পানিতে না ভেজে, সেদিকেও খেয়াল রাখছিলেন।


জানা গেছে, ঘটনাটি শীতকালে ঘটেছিল। তবে ঘটনার কয়েক মাস পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর সরকারি কর্মকর্তার আচরণ নিয়ে প্রশ্ন ওঠে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।


ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সিধির এসডিএম প্রিয়া পাঠক পাটওয়ারি নীলেশ নামদেবকে বরখাস্ত করেন। একই সঙ্গে ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত কালেক্টর বি পি পাণ্ডেকে।


সরকারি দায়িত্ব পালনের সময় একজন প্রবীণের সহায়তায় নালা পার হওয়ার ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি কর্মকর্তাদের আচরণ এবং প্রবীণ বাসিন্দাদের সঙ্গে তাদের ব্যবহারের বিষয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।


সূত্র: এনডিটিভি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন