আন্তর্জাতিক

বৃহস্পতিবারই পরবর্তী বৈঠকে বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন কর্মকর্তা এবং একটি মধ্যস্থতাকারী দেশের কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, আগামী বৃহস্পতিবারের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

কর্মকর্তারা জানিয়েছেন, উভয় পক্ষ নীতিগতভাবে আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে সম্মত হয়েছে, তবে আলোচনার স্থান এখনো চূড়ান্ত হয়নি। সম্ভাব্য স্থান হিসেবে আবারও ইসলামাবাদকে বিবেচনা করা হচ্ছে, এর পাশাপাশি জেনেভাও একটি শক্তিশালী বিকল্প ভেন্যু হিসেবে আলোচনায় উঠে এসেছে।

 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদের বৈঠকের পর থেকে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে এবং পাকিস্তান তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদান করছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন