রাজনীতি

বৃহস্পতিবার এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ৪ঠা মার্চ ২০২৬ ০৮:৫৮:৪৭ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুরের সঙ্গে বৈঠক করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। মঙ্গলবার (৩ মার্চ) রাতে এনসিপির মিডিয়া বিভাগের এক বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 দলটির পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। তবে বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

 

এর আগে, দুই দিনের এক সরকারি সফরে মঙ্গলবার রাত ৮টার পর দিল্লি হয়ে ঢাকায় এসে পৌঁছান পল কাপুর। বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

সফরসূচি অনুযায়ী, বুধবার (৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে পল কাপুরের বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিন সন্ধ্যায় তিনি একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গেও মতবিনিময় করবেন। এছাড়া সফরের শেষ দিন বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকের পর তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। সফর শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পার্টিতেও অংশ নেওয়ার কথা রয়েছে এই মার্কিন কূটনীতিকের।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন