আবহাওয়া

বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, চলবে পুরো মাসজুড়েই

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীসহ দেশজুড়ে বৃষ্টিপাত পুরো জুলাই মাস অব্যাহত থাকবে। মঙ্গল ও বুধবার বৃষ্টি কিছুটা কমলেও বৃহস্পতিবার থেকে তা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে। সোমবার (১৩ জুলাই) ঢাকা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন।

বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এ মাসে বৃষ্টির মাত্রা কখনো কম, আবার কখনো বেশি হতে পারে। তিনি জানান, সোমবারও ঢাকাসহ সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকবে। এছাড়া, দেশের কয়েকটি বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া, সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় ১৩ মিলিমিটার এবং কুমিল্লায় ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও, দেশব্যাপী এই বৃষ্টিপাত আরও একদিন অব্যাহত থাকতে পারে।

রাজধানীসহ দেশজুড়ে বৃষ্টিপাত পুরো জুলাই মাস অব্যাহত থাকবে। মঙ্গল ও বুধবার বৃষ্টি কিছুটা কমলেও বৃহস্পতিবার থেকে তা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে। সোমবার (১৩ জুলাই) ঢাকা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন।

ডিবিসি/এসএস

আরও পড়ুন