যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির রূপরেখা চূড়ান্ত হলে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বা শুক্রবার (১০ এপ্রিল) বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দিতে পারে ইরান। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
চলমান যুদ্ধের পুরোটা সময় জুড়ে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অবরুদ্ধ করে রেখেছিল ইরান। এ নৌপথটি বন্ধ থাকায় বিশ্বব্যাপী তেল ও গ্যাসের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয় এবং বাজার চরম অস্থিতিশীল হয়ে পড়ে। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের যে যুদ্ধবিরতি চুক্তির আলোচনা চলছে, তার অন্যতম অংশ হিসেবে এই প্রণালি দিয়ে পুনরায় নিরাপদে নৌযান চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছে দেশটি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা রয়টার্সকে আরও নিশ্চিত করেছেন, প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার এই পুরো প্রক্রিয়াটি ইরানের সামরিক বাহিনীর সাথে সরাসরি সমন্বয়ের মাধ্যমেই সম্পন্ন করা হবে।
তথ্যসূত্র: আলজাজিরা
ডিবিসি/এএমটি