বাংলাদেশ, জাতীয়

বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে মধ্যরাতে হাসপাতালে আইন উপদেষ্টা আসিফ নজরুল

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

শনিবার ২৯শে নভেম্বর ২০২৫ ০১:৩৬:১৮ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

শনিবার (২৯শে নভেম্বর) মধ্যরাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে তারা হাসপাতালে যান। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটি বেগম জিয়ার চিকিৎসার সার্বিক পরিস্থিতির খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

 

হাসপাতাল থেকে বেরিয়ে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান। তিনি জানান, বেগম খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে আছেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন