সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রবিবার (২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। ইতোমধ্যে দুই দেশের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রও আদান-প্রদান করা হয়েছে।
তিনি বলেন, ‘আমিরাত সরকার আমাদের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুনির্দিষ্ট কিছু তথ্য চেয়েছিল। আমরা সেগুলো তাদের কাছে সরবরাহ করেছি এবং এ বিষয়ে কাজ চলমান রয়েছে। আশা করছি, খুব দ্রুতই তাকে দেশে ফিরিয়ে এনে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।’
ডিবিসি/এসভিএন