ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

বেনাপোলে বিদেশি পিস্তলসহ যুবক আটক

বেনাপোলে বিদেশি পিস্তলসহ যুবক আটক

সারা বাংলা

বেনাপোলে বিদেশি পিস্তলসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার, যশোর

ডিবিসি নিউজ

সোমবার ১০ই আগস্ট ২০২৬ ০১:৩৫:৫১ পূর্বাহ্ন

যশোরের বেনাপোলে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামে এক অস্ত্রধারীকে আটক করা হয়েছে।

রবিবার রাত ৮টা ২০ মিনিটে যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল দিঘিরপাড় নামক স্থান থেকে তাঁকে আটক করা হয়েছে বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন।


আটক মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।


ওসি বলেন, ‘একজন অস্ত্রধারী যশোর-বেনাপোল মহাসড়কের দক্ষিণ পাশে দিঘিরপাড় নামক স্থানে মেসার্স শাহজালাল ফিলিং স্টেশনের কাছে অবস্থান করছে- গোপন এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস আভিযানিক দল সন্দেহভাজন হিসেবে মফিজুর রহমানকে আটক করে।’


পরে তাঁর দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলি পাওয়া যায়।


উদ্ধার হওয়া পিস্তলটি আমেরিকার তৈরি ৭.৬৫ বোরের। এ সময় একটি ম্যাগাজিন পিস্তলে লোড করা ছিল বলে তিনি জানান।


ওসি জানিয়েছেন, আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


তিনি আরও জানান, তাঁর বিরুদ্ধে ইতোপূর্বে ৩টি মাদক ও ১টি সিআরসহ মোট ৪টি মামলা রয়েছে।


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন