জেলার সংবাদ

বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহিদ আবু সাঈদ বইমেলা

রংপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘শহিদ আবু সাঈদ বইমেলা’। আগামীকাল রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই মেলা চলবে। শুক্রবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বইমেলার পাশাপাশি চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করেছে। এর অংশ হিসেবে আগামী ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরদিন ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিন সকাল ৯টা ১৫ মিনিটে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হবে। 

 

একই দিন সকাল ১১টায় অ্যাকাডেমিক ভবনগুলোর সামনে বিভিন্ন বিভাগের অংশগ্রহণে বসবে বৈশাখী মেলা। এছাড়া দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিডিয়া চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

বইমেলার আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান জানান, গত বছরের মতো এবারও শহীদ আবু সাঈদের স্মৃতি স্মরণে এই মেলার আয়োজন করা হয়েছে। ১২ এপ্রিল বিকেল ৩টায় শহীদ আবু সাঈদের বাবা এই মেলার উদ্বোধন করবেন। 

 

দেশের বর্তমান জ্বালানি সংকটের কারণে মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া মেলায় প্রতিদিন বিকেল চারটা থেকে উত্তরবঙ্গের সাহিত্য ও সংস্কৃতি নিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

 

অন্যদিকে নববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা জানান, চৈত্র সংক্রান্তি ও নববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থী ও কর্মকর্তাদের নিয়ে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতাসহ নানা উদ্যোগ নিয়েছে। এছাড়া আবাসিক শিক্ষার্থীদের জন্য হল কর্তৃপক্ষের মাধ্যমে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন