বাংলাদেশের বৈদেশিক মুদ্রার গ্রস (মোট) রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলারে।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) 'ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল' (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী, দেশের প্রকৃত বা নিট রিজার্ভের পরিমাণ এখন ৩০ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার।
সোমবার (১ মে) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিবিসি/এসএফএল