বাংলাদেশ, জেলার সংবাদ

বৈরী আবহাওয়ায় নোয়াখালীর হাতিয়ার সাথে সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ

নোয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়ায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। নদী উত্তাল থাকায় রবিবার দুপুর থেকে এই নৌ-যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। এর ফলে মূল ভূখণ্ডের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাতিয়া, বন্ধ হয়ে গেছে সারাদেশের সাথে সকল ধরনের নৌ-যোগাযোগ।

দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার উদ্দেশ্যে অনেক যাত্রীকে নলচিরা ঘাটে অপেক্ষা করতে দেখা গেছে। তবে বৈরী আবহাওয়ার কারণে ঘাট থেকে কোনো সি-ট্রাক, ফেরি বা যাত্রীবাহী ট্রলার ছেড়ে যায়নি।

 

এ বিষয়ে ফেরি 'মহানন্দা'র মাস্টার তোফাজ্জল হোসেন জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তিন নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে এবং আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।

 

হাতিয়া উপকূলীয় নদী বন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ার চেয়ারম্যান ঘাট-নলচিরা ঘাট রুটে চলাচলকারী সব ধরনের সরকারি নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব নৌযান চলাচল বন্ধ থাকবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন