খেলাধুলা, ফুটবল

বৈরী আবহাওয়ায় ঢাবির ৫ মাঠে আজ বিশ্বকাপ খেলা দেখা যাবে না

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫টি ভেন্যুতে আজ মঙ্গলবার (৭ জুলাই) বড়পর্দায় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আজ মঙ্গলবার এক জরুরি বিজ্ঞপ্তিতে আয়োজকদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সার্বিক সহযোগিতায় 'এথলেট স্পোর্টস গিয়ার'-এর আয়োজনে ক্যাম্পাসের পাঁচটি স্থানে বিশ্বকাপের ম্যাচগুলো বড়পর্দায় সম্প্রচার করা হচ্ছিল। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে আজকের সব আয়োজন স্থগিত করা হয়েছে।

 

যেসব ভেন্যুতে সম্প্রচার বন্ধ থাকছে সেগুলো হলো- টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠ, কবি জসীমউদদীন হল খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল খেলার মাঠ।

 

আয়োজকরা জানান, আবহাওয়া স্বাভাবিক হলে আগামীকাল (বুধবার) থেকে পুনরায় উল্লিখিত পাঁচটি ভেন্যুতেই ফিফা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ যথারীতি বড়পর্দায় সম্প্রচার করা হবে। প্রতিকূল আবহাওয়ার এই পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ এবং এথলেট স্পোর্টস গিয়ারের সিইও মো. সেজান মাহমুদ সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং সবাইকে নিজ নিজ স্থানে সুস্থ ও নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন