বাংলাদেশ, রাজধানী

বৈষম্য বিরোধী আইন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: দেবপ্রিয় ভট্টাচার্য

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ৮ই নভেম্বর ২০২৫ ১২:৩৯:৪৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বৈষম্য বিরোধী আইন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি ভিন্নমতকে আঘাত করাকে বৈষম্যবিরোধী চেতনার পরিপন্থী বলেও উল্লেখ করেন।

আজ শনিবার (৮ই নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'একটি কার্যকর বৈষম্য বিরোধী আইন প্রবর্তন' বিষয়ে আয়োজিত এক নাগরিক সংলাপে তিনি এই মন্তব্য করেন।

 

নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক হিসেবে ড. দেবপ্রিয় ভট্টাচার্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রতিটি রাজনৈতিক দলকে তাদের ইশতেহারে বৈষম্য বিরোধী আইন বাস্তবায়নের প্রতিশ্রুতি রাখার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানসহ দেশের বরেণ্য আইনজীবী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


ডিবসি/এএমটি

আরও পড়ুন