ভারতের নাগাল্যান্ড

বোমা বিস্ফোরণে আসাম রাইফেলস সদস্যের মৃত্যু, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাগাল্যান্ডের চুমৌকেদিমা জেলায় একটি বোমা বিস্ফোরণে আসাম রাইফেলসের এক জওয়ান নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) বিকেলে এই ঘটনা ঘটে। নিহত জওয়ানের নাম হাবিলদার মোহাম্মদ ইকবাল। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কোহিমার একজন প্রতিরক্ষা মুখপাত্র জানান, সুখোভি এলাকার কাছে একটি সন্দেহভাজন আইইডি বিস্ফোরণটি ঘটে। ঘটনার সময় আসাম রাইফেলসের জওয়ানরা একটি কনভয়ে করে ডিমাপুর শহরে ফিরছিলেন। চুমৌকেদিমার ডেপুটি পুলিশ কমিশনার নিখো ভেনু জানান, বিস্ফোরণের ধরন নিশ্চিত করতে একটি বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে গেছে। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে।


এই ঘটনার পেছনে কোনো উগ্রপন্থী গোষ্ঠীর সুনির্দিষ্ট হামলার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছেন কর্মকর্তারা। উল্লেখ্য, গত সপ্তাহেও মণিপুরের উখুরুল জেলায় আসাম রাইফেলস-এর টহল দলের ওপর অতর্কিত হামলায় দুই জওয়ান নিহত হয়েছিলেন।


এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও একে একটি কাপুরুষোচিত কাজ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, আমাদের সমাজে এর কোনো স্থান নেই। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। কোনোভাবেই আমাদের জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করতে দেওয়া হবে না।


সূত্র: দ্য হিন্দু


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন