আন্তর্জাতিক, বিনোদন

বোরকা পরায় এ আর রহমানের মেয়েকে তসলিমার খোঁচা

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শুক্রবার ১৪ই ফেব্রুয়ারি ২০২০ ০৬:০৭:১৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এ আর রহমানের মেয়ের বোরকা নিয়ে বিতর্কে তসলিমা নাসরিন।

অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের মেয়ে খাতিজার বোরকা পরায় তাকে নিয়ে খোঁচামূলক মন্তব্য করেছেন বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

সম্প্রতি এক টুইট বার্তায় তসলিমা নাসরিন বলেন, ‘আমি এ আর রহমানের গান পছন্দ করি। কিন্তু যখনই তার মেয়েকে দেখি, আমার দম বন্ধ হয়ে আসে। একটি শিক্ষিত পরিবারের মেয়ের চিন্তাধারাও কীভাবে মগজধোলাই করে বদলে ফেলা হয়, তা ভাবতেও অবাক লাগে!’

তসলিমার এই টুইট প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়েন তিনি।

পাল্টা সমালোচনা করে তার নিজস্ব চিন্তাধারা এবং মতাদর্শ নিজের কাছে রাখতে তসলিমাকে পরামর্শ দিয়েছেন নেটিজেনদের একাংশ। কেউ আবার তাকে সতর্কবাণী দিয়ে বলেছেন, ‘নিজের চরকায় তেল দিন।’

আরও পড়ুন