জাতীয়, অর্থনীতি

বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

১৪টি উড়োজাহাজ কিনতে মার্কিন কোম্পানি বোয়িংয়ের সঙ্গে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে ঢাকার একটি হোটেলে এই চুক্তি হয় বলে রাষ্ট্রীয় পতাকাবাহী এ কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ১৪টি উড়োজাহাজের মধ্যে রয়েছে ১০টি ওয়াইড-বডি ৭৮৭ ড্রিমলাইনার এবং ৪টি ন্যারো-বডি ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ জানান, জ্বালানি-সাশ্রয়ী ও প্রযুক্তিগতভাবে উন্নত এই নতুন উড়োজাহাজগুলো বিমানের বহর আধুনিকীকরণ, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক রুট নেটওয়ার্ক সম্প্রসারণে সহায়ক হবে। যার মাধ্যমে বৈশ্বিক এভিয়েশন মার্কেটে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে। 

 

সবমিলিয়ে ১৪টি উড়োজাহাজ কিনতে খরচ হবে প্রায় ৪০ হাজার কোটি টাকা বলে জানানো হয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন