বাংলাদেশ, জাতীয়

ব্যক্তি আক্রোশ ও চরিত্রহনন বাকস্বাধীনতা নয়, এগুলো অপরাধ: আতিকুর রহমান রুমন

বাসস

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে ব্যক্তি আক্রোশ বা আক্রমণ এবং মানুষের চরিত্রহনন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এগুলো অপরাধ। সোমবার (২৫ মে) বিকেলে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের করবী হলে সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

আতিকুর রহমান রুমন বলেন, সম্প্রতি একটি ঘটনায় দেখা গেছে-এক কিশোরী প্রকাশ্যে প্রধানমন্ত্রীর নাম ধরে সম্বোধন ও তাকে তাচ্ছিল্য করছে এবং সেখানে উপস্থিত সাবেক এক উপদেষ্টা বিষয়টি উপভোগ করছেন। একজন প্রধানমন্ত্রীকে সম্মান দিয়ে কথা বলতে হয়, সেটাও মেয়েটি জানে না। এটা এক ধরনের সামাজিক অবক্ষয়।


তিনি বলেন, ওই মেয়েটি যে ভাষায় কথা বলেছে, এটা দেখে আরও ১০টি ছেলে-মেয়ে শিখবে। তাই আমাদের সন্তানদের সম্মান দিয়ে কথা বলার ক্ষেত্রে সঠিক শিক্ষা দেওয়া উচিত।


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি জনগণের কল্যাণে ভালো কিছু করার চেষ্টা করছেন। এটাকে সকলের পজিটিভলি দেখা উচিত।


প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান, মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ), শাহাদাৎ হোসেন স্বাধীনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন