বাংলাদেশ, জাতীয়, অর্থনীতি

ব্যাংক হলিডে সোমবার, বন্ধ থাকবে পুঁজিবাজারও

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ১লা জুলাই ২০২৪ ১২:২৫:৫১ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রতি বছরের মতো আগামীকাল সোমবার (১ জুলাই) ব্যাংক হলিডে। দিনটিতে ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাক‌বে। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাক‌বে।

ব্যাংক বন্ধ থাকায় সোমবার দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে, সিএসই কোনো প্রকার লেনদেন হবে না। এজন্য পুঁজিবাজারও বন্ধ থাকবে। বাংলা‌দেশ ব্যাংক সূ‌ত্রে এ তথ্য জানা গে‌ছে।

 

সং‌শ্লিষ্টরা জানান, ১ জুলাই ব্যাংকগু‌লোর বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। যে কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়।

 

এদিন ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম করে না।

 

একইভাবে ৩১ ডিসেম্বরও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। ওইদিন ব্যাংকগুলো পঞ্জিকা বছরের হিসাব শেষ ক‌রে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। যে কারণে ওই দিনটিকেও ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন