বিশ্বকাপ শেষ হওয়ার পরই জমে উঠেছে ২০২৬ সালের ব্যালন ডি’অর নিয়ে আলোচনা। এবার একক কোনো ফেভারিট না থাকলেও শীর্ষ পাঁচের পাওয়ার র্যাঙ্কিং প্রকাশ করেছে স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিএজেডএন।
১. হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ/ইংল্যান্ড)
মৌসুমজুড়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭০ গোল, বুন্দেসলিগা শিরোপা এবং বিশ্বকাপে ৬ গোল করে ইংল্যান্ডকে সেমিফাইনালে তোলার কৃতিত্বে দৌড়ে সবচেয়ে এগিয়ে কেইন।
২. লামিন ইয়ামাল (বার্সেলোনা/স্পেন)
স্পেনের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। পাশাপাশি বার্সেলোনাকে লা লিগা জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই তরুণ তারকা।
৩. রদ্রি (ম্যানচেস্টার সিটি/স্পেন)
স্পেনের বিশ্বকাপ জয়ে মাঝমাঠের প্রধান ভরসা ছিলেন রদ্রি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের ‘গোল্ডেন বল’ জিতে ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার তিনি।
৪. কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স)
বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন এবং বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। তবে ক্লাব ও জাতীয় দলের ট্রফি না থাকায় কিছুটা পিছিয়ে।
৫. লিওনেল মেসি (ইন্টার মায়ামি/আর্জেন্টিনা)
৩৯ বছর বয়সেও বিশ্বকাপে ৮ গোল ও ৪ অ্যাসিস্টে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছেন। তবে ইউরোপের বাইরে খেলা এবং শিরোপা হাতছাড়া হওয়ায় রেকর্ড নবম ব্যালন ডি’অরের পথ কঠিন হয়ে গেছে।