খেলাধুলা, ফুটবল

ব্রাজিলিয়ান ফুটবল তারকা রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানা গেছে

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার এবং রিয়াল মাদ্রিদ ও ফেনারবাচের সাবেক তারকা রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানা গেছে। তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির সংসদ সদস্য আলী শাহিনের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ‘ডেইলি সাবাহ’। সাও পাওলোতে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর তিনি এই দাবি করেন।

তুরস্কের সংসদ সদস্য আলী শাহিন জানান, ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং ইসলামিক জুনিস্টদের জাতীয় সমিতির ভাইস প্রেসিডেন্ট ও ধর্মীয় উপদেষ্টা শেখ জিহাদ হাম্মাদের মাধ্যমে তিনি রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের বিষয়টি জানতে পারেন।

 

আলী শাহিনের ভাষ্য অনুযায়ী, শেখ জিহাদ হাম্মাদ জানান যে কার্লোস কিছুকাল ধরে তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। প্রায় চার সপ্তাহ আগে তিনি হাম্মাদের সঙ্গে দেখা করেন এবং ইসলামের ঘোষণা পাঠ (শাহাদা পাঠ) করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

 

সাও পাওলোর ইসলামিক চ্যারিটেবল ইউথ লিগ অব ব্রাজিলে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য প্রকাশ করেন আলী শাহিন। তিনি রবার্তো কার্লোসকে ইসলাম গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং তার ও তার পরিবারের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

 

বৈঠকে ব্রাজিলের বিভিন্ন মুসলিম সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে ইসলামিক চ্যারিটেবল ইউথ লিগের প্রেসিডেন্ট শারিফ নেতো, পারি মসজিদ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ওমর আরেফ এবং এনাজি ও অন্যান্য ইসলামী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সম্প্রতি স্পেনে বসবাসরত বিশিষ্ট মরক্কো বংশোদ্ভূত ফুটবল এজেন্ট সুহায়লা আত তোহিরিকে বিয়ে করেছেন কার্লোস।

 

৫৩ বছর বয়সী রবার্তো কার্লোস ফুটবলের ইতিহাস অন্যতম সেরা লেফট-ব্যাক হিসেবে সমাদৃত। ফুটবল জীবনের বড় একটি সময় তিনি রিয়াল মাদ্রিদে কাটিয়েছেন এবং ২০০৭ সালে তুর্কি ক্লাব ফেনারবাচে যোগ দিয়েছিলেন।

আরও পড়ুন