খেলাধুলা, ফুটবল

ব্রাজিলিয়ান তারকা এন্দ্রিকের দিকে নজর তিন স্প্যানিশ ক্লাবের

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চলতি গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে এন্দ্রিক-এর ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা চলছে। রিয়াল মাদ্রিদ-এর এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে স্পেনের তিন ক্লাব।

স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভো’র প্রতিবেদনে বলা হয়েছে, এন্দ্রিককে ধারে নিতে আগ্রহী রিয়াল সোসিয়েদাদ। ইতোমধ্যে ক্লাবটি তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবরও নিয়েছে।

 

সোসিয়েদাদ এমন একজন দ্রুতগতির ফরোয়ার্ড খুঁজছে, যিনি গতির ঝলকে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে সুযোগ তৈরি করতে পারেন। ক্লাবটির বিশ্বাস, এন্দ্রিকের মধ্যে সেই সামর্থ্য রয়েছে।

 

অবশ্য এন্দ্রিককে দলে নেওয়ার চেষ্টা এবারই প্রথম নয় সোসিয়েদাদের। এক বছর আগেও তাকে ধারে নেওয়ার খুব কাছাকাছি পৌঁছেছিল বস্ক ক্লাবটি। তবে ইনজুরির কারণে শেষ পর্যন্ত সেই চুক্তি বাস্তবায়ন হয়নি।

 

শুধু সোসিয়েদাদই নয়, রিয়াল বেতিস এবং ভিয়ারিয়াল-ও এন্দ্রিককে দলে নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে। আগামী মৌসুমে তিন ক্লাবই ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশ নেবে। অন্যদিকে, নিয়মিত খেলার পাশাপাশি ইউরোপের মঞ্চে নিজেকে আরও প্রতিষ্ঠিত করতে চান এন্দ্রিকও।

 

সম্প্রতি ইয়ান দিওমান্দে ও কার্লোস এসপির আগমনের পর রিয়ালের আক্রমণভাগে প্রতিযোগিতা আরও বেড়েছে। ফলে এন্দ্রিকের নিয়মিত একাদশে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে। তাই ধারে অন্য ক্লাবে যাওয়ার সম্ভাবনাও জোরালো হয়েছে।

 

তবে সোসিয়েদাদের সমর্থকদের কাছে এন্দ্রিক এখনও পরিচিত একটি নাম। ২০২৪-২৫ মৌসুমে কোপা দেল রের সেমিফাইনালে সোসিয়েদাদের বিপক্ষে দুই লেগেই গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন তিনি।

 

এ পর্যন্ত রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪০ ম্যাচে ৭ গোল করেছেন এন্দ্রিক। আর গত মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে অলিম্পিক লিওঁ-এ খেলতে নেমে ২১ ম্যাচে ৮ গোল করে নিজের কার্যকারিতারও প্রমাণ রেখেছেন।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন