জেলার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের এক মামলায় কারাগারে তিন মাসের সাজাপ্রাপ্ত এক আসামি মারা গেছেন। তার নাম মরণ মিয়া (৪০)।

হাসপাতাল ও কারাগার সূত্রে জানা গেছে, সোমবার (১৮মে) সকালে কারাগারে নাস্তা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মরণ মিয়া। এ সময় কারাগারের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মরণ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের বায়জিদ মিয়ার ছেলে।

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার জানিয়েছেন, গত ৯ মে ইয়াবা সেবন মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে মরন মিয়া কারাগারে এসেছিলেন। সোমবার সকালে তিনি অসুস্থবোধ করলে দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

 

 

আরও পড়ুন