জেলার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার মূলহোতাসহ গ্রেপ্তার ৮

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়া শহরের নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার মূলহোতাসহ আটজন সক্রিয় জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। বুধবার (২৯ জুলাই) রাত ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নিউ মার্কেট এলাকায় শফিকুর রহমানের মালিকানাধীন একটি চারতলা ভবনে এই অভিযান চালানো হয়।

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরনবী এবং সহকারী পুলিশ সুপার শেখ মাহফুজার রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে জুয়াড়িদের হাতেনাতে ধরা হয়। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত সাতটি স্মার্টফোন এবং নগদ ৬০ হাজার ৭১০ টাকা জব্দ করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, এই চক্রটি দীর্ঘ সময় ধরে সংঘবদ্ধভাবে এলাকায় অনলাইন জুয়ার আসর চালিয়ে আসছিল।

 

গ্রেপ্তারকৃত আটজন হলেন- সুজন দেবনাথ (৪৮), সালমান ভূঁইয়া (২৫), ঝন্টু কর্মকার (৩৪), আকরাম হোসেন (৩৯), কায়েস মিয়া (৪২), শাহাদাত হোসেন চৌধুরী (৩৮), মো. জহর (২৫) এবং মো. আলামিন (৪৫)। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন