জেলার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় ২১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫৬ মিনিট আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক অভিযানে ২১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার জব্দ এবং এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৮ মে) ভোরে ও সকালে আশুগঞ্জ থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৪টা ৪৫ মিনিটে আশুগঞ্জ থানার একটি দল উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালায়। এ সময় মহাসড়কে ফেলে যাওয়া একটি টয়োটা হাইলাক্স গাড়ি তল্লাশি করে ১৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে গাঁজাসহ গাড়িটি জব্দ করা হয়।

 

এরপর একই দিন সকাল সাড়ে ৭টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার এবং রহমত আলী সুজন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুজন হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বড়াইল এলাকার রুস্তম আলীর ছেলে।

 

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন