জেলার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ২ নম্বর চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর ডাকবাংলা এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কের পাশে লাবিবা পরিবহন বাস কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বিজয়নগর উপজেলার ৫ নম্বর হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের মৃত অলি ইসলামের ছেলে মো. কামরুল ইসলাম (৩০) এবং একই গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে মো. রমজান মিয়া (২০)।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) বাপন চক্রবর্তীর নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কামরুল ও রমজানের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা তৈরি করে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন