বাংলাদেশ, জেলার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় শাড়িসহ মাইক্রোবাস জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও একটি মাইক্রোবাস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চম্পকনগর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ২০০৮/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান চালানো হয়। এ সময় একটি মাইক্রোবাস তল্লাশি করে ভেতরে থাকা ৭৬৮ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, জব্দকৃত শাড়ি ও মাইক্রোবাসের আনুমানিক সিজার মূল্য এক কোটি ১৭ লাখ ১৬ হাজার টাকা। জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।


তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন