জেলার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় খাদে উল্টে গেল পুলিশবাহী গাড়ি, আহত ৮

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দায়িত্ব পালনে যাওয়ার পথে পুলিশের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে উল্টে পড়ে যায়। এ ঘটনায় অন্তত আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস থেকে পুলিশের একটি দল ঢাকা মেট্রো-ঠ-১৪-৩০৬৩ নম্বরের একটি গাড়িতে করে গন্তব্যের উদ্দেশে রওনা হয়। গাড়িটি ভেলানগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং এটি সড়কের ডান পাশের জমিতে উল্টে পড়ে।

 

এ দুর্ঘটনায় নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফ গুরুতর আহত হন। এছাড়া কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আবদুস সালাম, মাইনুল হাসান এবং এএসআই (এবি) নিজাম আঘাতপ্রাপ্ত হয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত দুজনকে সরকারি অ্যাম্বুলেন্সে করে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন