বাংলাদেশ, জেলার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল ২ প্রবাসী বন্ধুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই প্রবাসী বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের আলকাছ মিয়ার ছেলে জিয়াউল আমীন (২৫) এবং একই ইউনিয়নের শাহেদ আলীর ছেলে শাহ আলম (৩০)। পারিবারিক সূত্র জানায়, জিয়াউল আমীন সৌদি আরব এবং শাহ আলম সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন। ছুটি কাটাতে দেশে এসে তারা পরিবারের সঙ্গেই সময় পার করছিলেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, জিয়াউল ও শাহ আলম একটি মোটরসাইকেলে করে আশুগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে সোনারামপুর এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই প্রবাসী বন্ধুর মৃত্যু হয় এবং তাদের মোটরসাইকেলটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

 

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটিকে জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন