জেলার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বজ্রপাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বজ্রপাতে ফাহাদ মিয়া (১৫) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার বিনাউটি দক্ষিণপাড়া এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত ফাহাদ ওই এলাকার ফারুক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আকাশ মেঘাচ্ছন্ন থাকা অবস্থায় ফাহাদ বাড়ির বাইরে বের হয়। এ সময় হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে আহত ফাহাদ নামের ওই কিশোরকে হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাকে মৃত অবস্থায় পান। মূলত হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন