বাংলাদেশ, জেলার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় খেলার ফাঁকে ডোবার পানিতে ডুবে প্রাণ গেল ৪ বছরের শিশুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ২রা মে ২০২৬ ১০:২০:৪৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে জাকারিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকারিয়া ওই এলাকার জাকির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির আঙিনায় খেলছিল শিশু জাকারিয়া। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের একটি ডোবার দিকে চলে যায়। কিছু সময় পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবার পানিতে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। 

 

সেখান থেকে তাৎক্ষণিকভাবে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান তাকে মৃত ঘোষণা করেন। 

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন