বাংলাদেশ, জেলার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে মো. মুজাহিদুল ইসলাম (৪৮) নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সরাইল উপজেলা সদরের সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রের ৫১ নম্বর ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।

নিহত মুজাহিদুল ইসলাম সরাইল উপজেলার হালুয়াপাড়া গ্রামের মৃত গোলাম মওলার ছেলে। তিনি ওই কেন্দ্রে পোলিং অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবু বকর সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শামীম আল মামুন জানান, দায়িত্ব পালনকালে হঠাৎ মুজাহিদুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন