জেলার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া কসবায় কোটি টাকার ভারতীয় শাড়ি ও পিকআপ জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি ২৬ লাখ টাকার ভারতীয় অবৈধ উন্নতমানের শাড়ি ও একটি পিকআপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৮ জুন) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের নির্দেশনায় এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার চন্ডিদ্বার বিওপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ১০ পিস ভারতীয় অবৈধ উন্নতমানের শাড়ি এবং একটি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য এক কোটি ২৬ লাখ ৫ হাজার টাকা।

 

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে এসব শাড়ি জব্দ করা হয়েছে।

 

সুলতানপুর, ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন