রাজধানী

ব্রিটিশ কাউন্সিল এবং এডুক্যান ইন্টারন্যাশনালের মধ্যে চুক্তি স্বাক্ষর

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩০শে জুলাই ২০২৬ ০৭:৫৯:৩৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশে আন্তর্জাতিক মানের ইংরেজি ভাষা মূল্যায়ন সেবার পরিধি সম্প্রসারণে ব্রিটিশ কাউন্সিল এবং এডুক্যান ইন্টারন্যাশনালের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকার ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর করা হয়। দেশের ইংরেজি ভাষা শিক্ষা ও মূল্যায়ন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস; ব্রিটিশ কাউন্সিল সার্ভিসেস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জুনায়েদ আহমেদ: এডুক্যান ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর শাহিন রেজা: এবং এডুক্যান ইন্টারন্যাশনালের ভারপ্রাপ্ত সিওও ফারজানা মাহতাব।


চুক্তির আওতায় ব্রিটিশ কাউন্সিল এবং এডুক্যান ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকভাবে স্বীকৃত Primary English Test, Secondary English Test, Aptis এবং EnglishScore পরীক্ষা পরিচালনা ও সম্প্রসারণে একযোগে কাজ করবে।


এই আন্তর্জাতিক মূল্যায়ন কার্যক্রম দেশের বিভিন্ন বয়সী পরীক্ষার্থী ও প্রতিষ্ঠান বৈশ্বিক মান অনুযায়ী তাদের ইংরেজি ভাষার দক্ষতা যাচাই ও উন্নয়নের সুযোগ পাবে। একই সঙ্গে বাংলাদেশে বিশ্বমানের ইংরেজি ভাষা মূল্যায়ন সেবা আরো প্রসারিত হবে যা শিক্ষা, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এডুক্যান ইন্টারন্যাশনাল সম্পর্কে-
এডুক্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আন্তর্জাতিক শিক্ষা খাতে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, যা শিক্ষা, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং মূল্যায়ন সেবায় বিশেষভাবে কাজ করে। প্রতিষ্ঠানটি বিশ্বের শীর্ষস্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের কে-১২ স্কুল, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, ভাষা প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান, ট্রান্সন্যাশনাল এডুকেশন প্রদানকারী প্রতিষ্ঠান এবং কারিগরি ও বৃত্তিমূলক যোগ্যতা প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য মানসম্মত সমাধান ও সেবা প্রদান করে আসছে।
 

ব্রিটিশ কাউন্সিল সম্পর্কে-
বিশ্বজুড়েই সাংস্কৃতিক সম্পর্ক ও শিক্ষার সুযোগ নিয়ে কাজ করে যুক্তরাজ্যের আন্তর্জাতিক সংস্থা ব্রিটিশ কাউন্সিল। শিল্প, সংস্কৃতি, ইংরেজি ভাষা ও শিক্ষার মাধ্যমে আমরা যুক্তরাজ্যের জনগণের সাথে অন্যান্য দেশের জনগণের মধ্যে সংযোগ, বোঝাপড়া ও আস্থা স্থাপনে কাজ করি। অনলাইনে, ব্রডকাস্ট ও বিভিন্ন প্রকাশনার মাধ্যমে ২০২৪ সাল অব্দি আমরা সরাসরি ৮০ মিলিয়ন এবং সর্বোপরি ৭৯১ মিলিয়ন মানুষের কাছে পৌঁছেছি।

 

১৯৩৪ সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ কাউন্সিল রয়‍্যাল চার্টার ইউকে পাবলিক বডি দ্বারা পরিচালিত যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা। আমরা ১৫ শতাংশ অনুদান সহায়তা পাই যুক্তরাজ্য সরকার থেকে।

 

ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন